নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনায় গোসল, তিন দিন পর মিলল কলেজছাত্র তমালের লাশ

বিশেষ সংবাদ

ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন কলেজছাত্র মেরাজুল ইসলাম তমাল (১৮)। পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকে মামাতো ভাইয়ের সঙ্গে নেমেছিলেন যমুনা নদীর মেঘাই ঘাটে। কিন্তু ঘরে ফিরলেন লাশ হয়ে। নিখোঁজ হওয়ার তিন দিন পর শুক্রবার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ।

নিহত তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়ভাবে তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন সক্রিয় কর্মী এবং ওয়ার্ড সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১১ জুন) সকালে বাবা-মায়ের সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় নানার বাড়ি বেড়াতে যান তমাল। দুপুরের দিকে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসলে নামেন। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ স্রোতে তলিয়ে যান তিনি।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালালেও কোনও সন্ধান মেলেনি। পরে রাজশাহী থেকেও বিশেষ ডুবুরি দল এসে চেষ্টা চালায়, কিন্তু বিফল হয়। অবশেষে শুক্রবার সকাল ৯টার দিকে মেঘাই নৌকা ঘাটের পাশেই ভেসে ওঠে তমালের মরদেহ।

স্থানীয়রা জানান, যমুনা নদীতে ওই জায়গায় স্রোত বেশ প্রবল। সকালে নদীর কিনারে মরদেহ ভেসে থাকতে দেখে তাঁরা উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “তমালসহ তিনজন যমুনায় গোসলে নামে। স্রোতের কারণে দুজন উঠে এলেও তমাল ডুবে যায়। আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন...