নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ‘সমর্থনযোগ্য নয়’: উপদেষ্টা ফারুকী

বিশেষ সংবাদ

অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে ‘বিব্রতকর’ ঘটনা বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর মতে, এ ধরনের ঘটনার চেয়ে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত—জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা।

সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি সাধারণত মন্ত্রণালয়ের বাইরের বিষয়ে কথা বলি না। কিন্তু আমার একটি অতিরিক্ত পরিচয় আছে—আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং কিছুদিন পর আবার সেখানেই ফিরব। এই অবস্থানে থেকে আমি মনে করি, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর একটি ঘটনা।”

- Advertisement -

ফারুকী বলেন, “আমাদের সরকারের পরিষ্কার অবস্থান হলো—কোনো ব্যক্তি যদি প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট না হন, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে না। সেই নীতিই এতদিন অনুসরণ করা হচ্ছিল।”

তিনি আরও দাবি করেন, “নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলাটি অনেক দিন ধরেই ছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। কিন্তু হঠাৎ করেই বিমানবন্দরে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।”

- Advertisement -

এই প্রেক্ষাপটে ফারুকী মনে করেন, সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ সফরকে ঘিরে যেভাবে ক্ষোভ তৈরি হয়েছিল, তারই ধারাবাহিকতায় সরকার কোনও চাপ বা ভয় থেকে এমন সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরও বলেন, “কয়েক দিন আগেই ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীকেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”

সংস্কৃতি উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “ঢালাও মামলাগুলো যেন আমরা আরও সংবেদনশীলভাবে সামাল দিতে পারি। এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হওয়া উচিত—জুলাইয়ের প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনা।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...