রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুতের গাড়ি চাপায় কলেজ ছাত্রী নিহত

বিশেষ সংবাদ

নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুতের বেপরোয়া হেনট্রলির চাপায় লাকি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মদন থেকে খালিয়াজুরীগামী সড়কে গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত কলেজ ছাত্রী মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের মো: আব্দুল হাই তালুকদারের মেয়ে। লাকি আক্তার মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেণির চলমান নির্বাচনী পরিক্ষা ‍দিতে কলেজে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হয় লাকি আক্তার। কলেজে যাওয়ার সময় সুজন বাজারে তার সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল।

এ সময় পল্লী বিদ্যুৎ এর পিলার পরিবহনকারী ১টি হেনট্রলি লাকি আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নেত্রকোনার মদনে কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়ে মদন থানার পুলিশ সুপার (এসআই) মো: আজিজুর রহমান বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের স্বজন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি)...

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে দলভিত্তিক এই...

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির...

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫...

নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যবকে ঘিরে ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফয়েজ...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে...