নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুতের গাড়ি চাপায় কলেজ ছাত্রী নিহত

নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুতের বেপরোয়া হেনট্রলির চাপায় লাকি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মদন থেকে খালিয়াজুরীগামী সড়কে গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত কলেজ ছাত্রী মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের মো: আব্দুল হাই তালুকদারের মেয়ে। লাকি আক্তার মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেণির চলমান নির্বাচনী পরিক্ষা দিতে কলেজে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হয় লাকি আক্তার। কলেজে যাওয়ার সময় সুজন বাজারে তার সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল।
এ সময় পল্লী বিদ্যুৎ এর পিলার পরিবহনকারী ১টি হেনট্রলি লাকি আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নেত্রকোনার মদনে কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়ে মদন থানার পুলিশ সুপার (এসআই) মো: আজিজুর রহমান বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের স্বজন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

