পচা ডিমে পণ্য তৈরির দায়ে মুহিত বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগরের জয়ন্তবাড়ী গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও পণ্যের মোড়কবিধি লঙ্ঘনের দায়ে স্থানীয় মুহিত বেকারিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালীন সময় বেকারিটির ভেতর নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক জাতীয় পণ্য তৈরি করতে দেখা যায়। তদন্তে আরও উঠে আসে, মেয়াদোত্তীর্ণ জেলি, ভাঙ্গা ও দুর্গন্ধযুক্ত পচা ডিম, নষ্ট উপকরণ ব্যবহার করে পণ্য তৈরি করা হচ্ছিল যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।
এছাড়া মোড়কবিধি অনুযায়ী পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখের উল্লেখ না থাকায় ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগও প্রমাণিত হয়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে ২০ কার্যদিবসের মধ্যে উৎপাদন পরিবেশ মানসম্মত করার জন্য মুচলেকা গ্রহণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

