পরিবারের ঘুম ভাঙাল মেয়ে হারানোর চিৎকার

বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থী। ৬ মার্চ (শুক্রবার) গভীর রাতে শহরের কর্মকারপাড়া সরকার প্যালেসের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
তিথি দত্ত সম্প্রতি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঘটনার পরদিন, (০৭ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। তিথির বাবা উত্তম কুমার দত্ত এনজিও ব্র্যাকের ম্যানেজার হিসেবে শেরপুরে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, সেদিন রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক পৌনে ২টার দিকে তিথির মা রুপালী দত্ত বাথরুমে যাওয়ার সময় মেয়ের রুমের লাইট জ্বলতে দেখে ডাক দেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন, বারান্দার ভিমের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছেন তিথি।

চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নামিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। এ আত্মহননের কারণ এখনও স্পষ্ট নয়, তবে পরিবারের সদস্যরা মানসিক চাপে থাকার কোনো ইঙ্গিত পেয়েছিলেন কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

