পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

পিরোজপুরের নাজিরপুরে রাজু শেখ (২৩) নামের এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার সেখমাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজু শেখ উপজেলার সেখমাটিয়া এলাকার মো: সিদ্দিকুর রহমান শেখের ছেলে। সে সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিল।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, গত (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী (এ কে এম এ) আউয়ালের সমর্থক মো: হাফিজ শেখের নেতৃত্বে রাজু শেখকে কুপিয়ে জখম করা হয়। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫ জনের নামে থানায় মামলা করা হয়। সম্প্রতি ওই মামলার আটককৃত আসামি মো: আব্দুর রব ও লুৎফর রহমান কারাগার থেকে জামিনে বের হন। তারা এলাকায় গিয়ে রাজু শেখের ওপর ক্ষিপ্ত হন। এমনকি তাকে হত্যার হুমকিও দেয়।

নিহত রাজু শেখের চাচাতো ভাই আল আমিন শেখ জানান, রাজু প্রতিদিন ফজরের নামাজ পড়তে মসজিদে যেত। গত শুক্রবারও নামাজের জন্য সে বাড়ি থেকে বের হয়। নামাজ শেষে আর ঘরে ফেরেনি রাজু। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির কাছের একটি বাথরুমে গলায় ফাঁস লাগানো তার মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পঠিয়েছে।

- Advertisement -

পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার জানান, এ ঘটনায় নিহত রাজু শেখের বাবা সিদ্দিকুর রহমান শেখ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের পরে তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নাম। ভিডিওতে এক ব্যক্তি দাবি...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় সংশ্লিষ্ট এলাকার...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার...

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ

পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে রাষ্ট্র, ইতিহাস ও বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের...