অন্বেষণ ডেস্ক :

ফেসবুকে ‘বলার ছিলো অনেক কিছু’ লিখে গলায় ফাঁস নিল এসএসসি পরীক্ষার্থী

বিশেষ সংবাদ

ফেসবুকে ‘বলার ছিলো অনেক কিছু, বলা হইলো না কিছু’ এ স্ট্যাটাস লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লামিসা জামান দিয়া (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে এ ঘটনা ঘটে। শ‌নিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের ম‌র্গে পাঠিয়েছে পু‌লিশ।

নিহত লামিসা জামান দিয়া দক্ষিণ ডামুড্যা গ্রামের ইতালি প্রবাসী মো: মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে। সে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে চলমান এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লামিসা জামান দিয়ার মা লাকি বেগম বাসায় ছিলেন না। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজের রুমের দরজা বন্ধ করে দেয় দিয়া। পরে অনেকটা সময় কেটে গেলেও লামিসা দরজা না খুললে সন্দেহ হয় বাড়িতে থাকা সদস্যদের।

এরপর তার খালামনি অনেক ডাকাডাকি করলেও সে দরজা না খুললে বাড়ির আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখেন ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে লামিসা জামান দিয়া ঝুলে রয়েছে। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারত হোসেন জানান, ফেসবুকে ‘বলার ছিলো অনেক কিছু, বলা হইলো না কিছু’ এই স্ট্যাটাস লিখে এক (এসএসি) পরিক্ষার্থী আত্মহত্যা করার খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে লামিসা আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার (১ এপ্রিল) ডেইলি...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু হামে এবং একজন রুবেলায় আক্রান্ত হয়েছে।...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের...