ফেসবুকে ‘বলার ছিলো অনেক কিছু’ লিখে গলায় ফাঁস নিল এসএসসি পরীক্ষার্থী

ফেসবুকে ‘বলার ছিলো অনেক কিছু, বলা হইলো না কিছু’ এ স্ট্যাটাস লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লামিসা জামান দিয়া (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত লামিসা জামান দিয়া দক্ষিণ ডামুড্যা গ্রামের ইতালি প্রবাসী মো: মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে। সে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে চলমান এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লামিসা জামান দিয়ার মা লাকি বেগম বাসায় ছিলেন না। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজের রুমের দরজা বন্ধ করে দেয় দিয়া। পরে অনেকটা সময় কেটে গেলেও লামিসা দরজা না খুললে সন্দেহ হয় বাড়িতে থাকা সদস্যদের।
এরপর তার খালামনি অনেক ডাকাডাকি করলেও সে দরজা না খুললে বাড়ির আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখেন ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে লামিসা জামান দিয়া ঝুলে রয়েছে। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারত হোসেন জানান, ফেসবুকে ‘বলার ছিলো অনেক কিছু, বলা হইলো না কিছু’ এই স্ট্যাটাস লিখে এক (এসএসি) পরিক্ষার্থী আত্মহত্যা করার খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে লামিসা আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

