ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নবম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখে ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী’- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়ার ৪ ঘণ্টা পর সাতক্ষীরার তালায় ঝুলন্ত অবস্থায় নদী বিশ্বাস (১৫) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) তালা উপজেলার জেঠুয়া মালোপাড়ায় নিজ বাড়ি থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মামা দেবব্রত বিশ্বাস বাদী হয়ে এদিন রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত যুবক উজ্জ্বল বিশ্বাসের নামে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহত নদী বিশ্বাস মালোপাড়া এলাকার কার্তিক বিশ্বাসের মেয়ে। সে জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের ৯বম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত যুবক উজ্জ্বল বিশ্বাস পাশের এলাকার অমল বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে একই এলাকার নদী বিশ্বাসের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত বিষয় নিয়ে এই স্কুলছাত্রী আত্মহত্যা করতে পারে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী। এর ৪ ঘণ্টা পর নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
স্থানীয় জালালপুর ইউপি চেয়ারম্যান মো: মফিদুল হক লিটু জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহত নবম শ্রেণি স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তালা থানার (এসআই) স্বপন কুমার মণ্ডল বলেন, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে উজ্জ্বল বিশ্বাসের নামে নিহতের মামা দেবব্রত বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দ্রুত অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

