বগুড়ায় ইয়াবাসহ ধরা পড়লেন তিন পুলিশ ও এক আনসার সদস্য

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোট ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৩১ মে) বিকেলে আদালতের মাধ্যমে চারজনকে কারাগারে পাঠানো হয়।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত নায়েক আব্দুল আলীম (৩৩), জয়পুরহাট ট্রাফিকে কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেন (৩৭), রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্য আব্দুল ওয়াহাব (৪০) এবং শফিপুর আনসার একাডেমির আনসার সদস্য আবু সুফিয়ান (৪২)।

পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, “পুলিশের পোশাকধারী কেউ অপরাধ করলে বাহিনী তার দায় নেবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

- Advertisement -

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতমাথার একাত্তর আবাসিক হোটেলের সামনে মাদক কেনাবেচার খবরে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আনসার সদস্য আবু সুফিয়ানের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আবু সুফিয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুটি নাম উঠে আসে, সাখাওয়াত হোসেন ও আব্দুল ওয়াহাব। ডিবির ভাষ্যমতে, তারা বিকাশে ইয়াবা বিক্রি করে টাকা গ্রহণ করতেন। শুধু সাখাওয়াত হোসেনের বিকাশ নম্বর থেকে ২৭ হাজার টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

- Advertisement -

এরপর রাতে নবাববাড়ী সড়কের পুলিশ প্লাজার কাছ থেকে নায়েক পুলিশ সদস্য আব্দুল আলীমকে ধরে ফেলে ডিবি সদস্যরা। তার সঙ্গে থাকা ব্যাগে পাওয়া যায় ১৫০ পিস ইয়াবা। পরে রাত সাড়ে ১০টার দিকে শহরের মাটিডালি এলাকায় আবারও অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করে আরেকটি ডিবি টিম। এরপর উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে ৪ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্র জানা যায়, গ্রেফতারকৃত চারজন আগে থেকেই একে অপরের পরিচিত। তারা ঢাকায় থাকাকালীন বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত ছিলেন। ২০২৩ সালের ৫ আগস্টের পর চারজনই বিভিন্ন জেলায় বদলি হন, তবে যোগাযোগ অব্যাহত রেখে তারা মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন।

তাদের মধ্যে আনসার সদস্য আবু সুফিয়ান এক সময় সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে ডিউটি করতেন, আর কনস্টেবল সাখাওয়াত হোসেন বঙ্গভবনে দায়িত্ব পালন করেন। অপর দুইজন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার...

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি...

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩...

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন)...

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

বগুড়ার শেরপুরে বাঁশঝাড়ের কোরল (নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি...

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থানের কথা...