বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ায় কিশোরী মেয়ের বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

বিশেষ সংবাদ

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় কিশোরী মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রিকশাচালক মো. শাকিল আহমেদ (৪০) নামের এক বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে  শহরের ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার পর বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলাম ও তার সহযোগী মতি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিতুর বিরুদ্ধে আগেও চারটি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত শাকিল শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ভাড়া থাকতেন।

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী জানান, জিতু বেশ কিছুদিন ধরে শাকিলের ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে শাকিল রাজি না হওয়ায় দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর আগেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল

নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে শাকিলের বাড়িতে হামলা চালায় জিতু ও তার লোকজন। শাকিল তখন পরিস্থিতি বুঝে পাশের এলাকায় তার বোনের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখান থেকেও তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিতুর নেতৃত্বে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে শাকিলকে বেধড়ক মারধর করে করতোয়া নদীর পাড়ে ফেলে রেখে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, ‘‘প্রাথমিকভাবে জানা গেছে, জিতু শাকিলের কিশোরী মেয়েকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। রাজি না হওয়ায় শাকিলকে তুলে নিয়ে মারধর করা হয়। পরে তাকে ছিনতাইকারী বলে পুলিশের হাতে দেওয়ার চেষ্টা চালায় তারা। কিন্তু বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ শাকিলকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়।’’

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার হওয়া দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান হবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান...