বগুড়ায় ছাত্রী সেজে কলেজ শিক্ষককে অপহরণ, চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

বগুড়ায় ছাত্রী সেজে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষককে ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাবেয়া রিয়া (২৮) ও তার সহযোগী মানিক চন্দ্র সরকার (৩৫)।
রবিবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১২-এর একটি দল। এসময় তাদের কাছ থেকে চারটি সিমকার্ড, তিনটি বাটন মোবাইল, একটি স্মার্টফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক বলেন, গত ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া। পরে তাকে কৌশলে শহরের একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন ও নগদ টাকা।
এরপর পরিবারকে ভয় দেখিয়ে বিকাশে ৩৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। তাদের টার্গেট থাকে সমাজে পরিচিত ও আর্থিকভাবে স্বচ্ছল মানুষ।
গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সোমবার সকালে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা এনামুল হক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

