বগুড়ায় পৌর আওয়ামীলীগের হরতাল বিরোধী বিক্ষোভ ও মিছিল

বগুড়ায় পৌর আওয়ামী লীগের হরতাল বিরোধী বিক্ষোভ ও মিছিল। সারাদেশে জামায়াতে- বিএনপি’র ডাকা হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বগুড়ায় পৌর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলে অংশ নেয় বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, শ্রম সম্পাদক রুহুল মোমিন তারিক, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা,অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, শহর আওয়ামী লীগ নেতা এ্যাডোনিস বাবু তালুকদার, আরিফুর রহমান আরিফ, জাকিয়া সুলতানা আলেয়া, যুবলীগ নেতা রেজাউল করিম ডাবলু।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতাকর্মীরা বলেন, বগুড়ার মানুষ বিএনপির ডাকা হরতাল প্রত্যাখান করেছেন। জামাত-বিএনপি হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি ও পোড়া ও জ্বালা ও করলে শক্ত ভাবে প্রতিহত করা হবে। তাদের আগুন সন্ত্রাস প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সবসময় মাঠে থাকবে। দেশের মানুষ আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

