বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী শাওন গ্রেফতার

বগুড়ায় হত্যা, ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামি মেহেদী হাসান শাওনকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৪টার দিকে শহরের মালগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান শাওন বগুড়া সদর উপজেলার মানিকচক কর্ণপুর দক্ষিণপাড়া এলাকার মো: মোজাম্মেল হোসেন মোয়াজ্জেমের ছেলে।
বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী শাওন গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বগুড়ার র্যাব-১২ কোম্পানি কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান শাওন শহরের মালগ্রাম এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়৷

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাওনের বিরুদ্ধে সর্বশেষ বগুড়া সদর থানায় গত ১৫ই সেপ্টেম্বর দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

