বগুড়ায় সাব্বির হত্যা মামলার আসামী আ. লীগ নেতা ডাবলু গ্রেফতার

বগুড়ায় স্কুল ছাত্র সাব্বির হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা ডাবলুকে (৩২) বুধবার (১১ নভেম্বর) থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সংবাদ ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বগুড়ার সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় একটি আনন্দ মিছিল বের করেন।
ওই মিছিল শেষে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ভোকেশনাল শাখার শিক্ষার্থী সাব্বির হাসান বাড়ি ফিরে যাচ্ছিল। এ সময় হামলা চালিয়ে সাব্বিরকে হত্যা করা হয়। এ বিষয়ে সোনাতলা থানায় ৭ আগস্ট হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা ডাবলু সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর পশ্চিমপাড়া এলাকার মৃত মো: আব্দুল গফুরের ছেলে।
বগুড়ায় সাব্বির হত্যা মামলার আসামীকে গ্রেপ্তারের বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, দীর্ঘদিন ধরে ডাবলু পুলিশি গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

