বগুড়ার শেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

“দুর্যোগের পুর্বাভাষ প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অগ্নিকা-বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের চত্বরে র্যালী, অগ্নিকা-বিষয়ক মহড়া শেষে আলোচনাসভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার।
এসময় উপজেলা ফায়ার স্টেশন ম্যানেজার উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম,সমবায় কর্মকর্তা মিল্টন রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, শেরপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আবু সাইদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান প্রমুখ সহ স্কুল কলেজের রোভার স্কাউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা চত্বরে অগ্নিকান্ডের ঘটনা নির্বাপনে প্রাথমিকভাবে কলাকৌশল প্রদর্শন করেন ফায়ারকর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

