বগুড়ার শেরপুরে সমাধি থেকে লাশের মাথা কেটে নেওয়ার অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশানের সমাধিস্থল খুঁড়ে একটি মৃত নারীর লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মৃত ওই নারী গোলাপী সরকার (৫৩) শহরের উত্তরসাহা পাড়া মহল্লার লক্ষীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার (০৮ নভেম্বর) রাতে নিহতের ছেলে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন

পৌর শহরের করতোয়া নদীর তীরে উত্তরসাহা পাড়া মহল্লায় উত্তর বাহিনীর মহাশ্মশান অবস্থিত। এখানে শেরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী নন্দীগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও নাটোরের সিংড়া উপজেলার অনেকের লাশ এই শ্মশানে সৎকারের জন্য নিয়ে আসা হয়ে থাকে।

১৭ দিন আগে পৌরশহরের উত্তর সাহাপাড়ার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার মারা যান। তার লাশটি এই শ্মশানে সমাহিত করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শ্মশানের ভিতরে প্রবেশ করে গোলাপীর লাশ উত্তোলন করে তার মাথা কেটে নিয়ে যায়।

শ্মশানের নিরাপত্তাকর্মী প্রমদ সরকার জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমি শ্মশানের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলাম। রাত ২ টার দিকে ঘুমাতে যাই। শনিবার সকাল ৯ টার দিকে গোলাপী সরকারের লাশটি মুন্ডহীন অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজনদের খবর দেই। তিনি জানান, এক যুগেরও বেশি সময় ধনে এখানে আছি এর আগে এধরণের ঘটনা কখনো ঘটেনি।

মৃত গোলাপী সরকারের পুত্র রঞ্জিত সরকার বলেন, নিরাপত্তাকর্মীর কাছে সংবাদ পেয়ে আমরা শ্মশানে যাই। পরে মায়ের লাশ পুনরায় সমাধিস্থ করা হয়েছে। এবিষয়ে শুক্রবার রাতে শেরপুর থানায় একটি অভিযোগ করেছি।

বগুড়ার শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু জানান, এই প্রথম এই শ্মশান চত্বরের সমাধিস্থল খুঁড়ে মৃতের মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, পুলিশকে অবহিত করার আগেই লাশটি পুনরায় সমাধিস্থ করা হয়েছে। তাই লাশটির গলা কেটে নেওয়া হয়েছে নাকি কোন বন্য প্রানী এটা করেছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। এরপরও আমরা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

বগুড়ায় তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের পর অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৪ এপ্রিল)...

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার বোর্ড...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার...

বগুড়ায় তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের পর অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে...

স্মার্টফোনের দাম ২৫০০ টাকায় আনতে চায় সরকার: আইসিটি উপদেষ্টা

দেশে স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ...

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী...

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নাজমুল হুদা নয়ন

অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল...