বগুড়ার শেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু সাঈদ (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জের র‍্যাব- ১২ এর সহযোগিতায় গেলো শনিবার (২৩ মার্চ) শেরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার (২৪ মার্চ) আদালতের মাধ্যমে তাকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে বারোটায় পুলিশ তাকে শেরপুর থানার হেফাজতে নিয়ে আসে।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালে মেহেরপুর জেলায় একটি চোরাচালান আইনে মামলা হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় ২০১৭ সালে তার বিরুদ্ধে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫ হাজার টাকা অর্থ দন্ড দেয়।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক রকিব হোসেন বলেন, ২০০৯ সালে আবু সাঈদ মেহেরপুরে ফেনসিডিল সহ গ্রেপ্তার হয়েছিল। পরে তার বিরুদ্ধে চোরাচালান আইনের একটি মামলা এজারভুক্ত হয়। এই মামলায় আবু সাঈদ অন্তত সাত মাস পর জামিনে আদালত থেকে ছাড়া পান। এরপর পরবর্তী তিনবার সে আদালতে হাজিরা দিয়েছিল। ২০১০ সাল পর থেকে সে আর আদালতে হাজিরা দেয়নি।

২০১৭ সালে আদালত তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও তৎসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। মূলত ২০১০ সাল থেকে আবু সাঈদ পুলিশের হাতে গ্রেফতারের ভয় ভিন্ন জায়গায় পালিয়ে থাকে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা শেরপুর থানায় আসার পর থানা পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেফতার করতে পারিনি। অবশেষে সিরাজগঞ্জের র্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রাতে।

আবু সাঈদ প্রথমে ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে ছিলেন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে তার নিজস্ব বাড়ি এবং সে এখান থেকে ভোটার হয়েছে। পুলিশের কাছ থেকে গ্রেপ্তার এড়াতে সে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রামে বাসা বাড়ি তৈরি করে। এছাড়া আবু সাঈদ বিভিন্ন সময় গোপনে রাত্রিযাপন করে শেরপুর, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায়।

বগুড়ার শেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ২০০৯ সালে ফেনসিডিলসহ আবু সাঈদ মেহেরপুর জেলায় গ্রেপ্তার হয়। ওই সময় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা করা হয় (জি আর নম্বর- ৫৮৪/০৯)। পলাতক থাকা অবস্থায় এই মামলার ২০১৭ সালে মেহেরপুরের স্পেশাল ট্রাইবুনাল- ৪ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ ৫০০০ টাকা জরিমানা করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা...

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এপ্রিল ও মে মাসের...

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার...

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর...

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি...