বগুড়ার শেরপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩

বগুড়ার শেরপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভায়রা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দয়ের করে শুক্রবার (১৫ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, নুরুল ইসলাম (২৮) উপজেলার ভায়রা গ্রামের নুর হোসেনের ছেলে, তাপস চন্দ্র শীল একই গ্রামের বীরেন শীলের ছেলে এবং আফরুল ইসলাম (৩০) ছোনকা চন্ডিপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশের একটি দল উপজেলার ভায়রা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে ৩ জনকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। দীর্ঘ দিন থেকে তারা মাদক কারবারের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

বগুড়ার শেরপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ জানান, বৃহস্পতিবার রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দয়ের করা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগের কোন মামলা আছে কিনা অনুসন্ধান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

