বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া জেলা কারাগারে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যাক্তির নাম এমদাদুল হক ভট্টু (৫১)। তিনি গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।
জেলার সৈয়দ শাহ শরীফ বলে, চলতি বছরের গত (২৬ ফেব্রুয়ারি) বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেফতার হয়েছ কাগারে আসে এমদাদুল হক ভট্টু। ওইদিন থেকেই তার প্রেশার সংক্রান্ত জটিলতা ছিল। এদিন তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করানো হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরে সেহেরি শেষে সকালের দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইরি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

