বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির নতুন নেতৃত্ব: সভাপতি তোতা, সা: সম্পাদক জুয়েল

বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শফিকুল আলম তোতাকে সভাপতি ও ফিরোজ আহম্মেদ জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৪টায় শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের হাসপাতাল রোডে সংগঠনের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম রাজু। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ আজিজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, মোটর মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা, শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ প্রমুখ।

কমিটিতে আরও ১৬ সদস্য স্থান পেয়েছেন, যারা আগামীদিনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

