বগুড়া সিটি কর্পোরেশন গঠনের পথে, শনিবারই আসছে গণবিজ্ঞপ্তি

বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এ লক্ষ্যে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) জনমত আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পৌর প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা থেকে ১০ এপ্রিল জারিকৃত এক গুরুত্বপূর্ণ চিঠিতে বগুড়ার জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘সিটি করপোরেশন (প্রতিষ্ঠা) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুসারে নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত গ্রহণপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

এই লক্ষ্যে বগুড়া পৌর এলাকা ও সংলগ্ন অঞ্চল নিয়ে সম্ভাব্য সীমানা নির্ধারণের জন্য মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য এবং জরিপ মানচিত্র দ্রুত প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ।
এদিকে, বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, “আমরা ইতোমধ্যেই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছি। জনসাধারণের মতামত জানার জন্য শনিবার স্থানীয় ও জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই চিঠি জারি করে এলজিডি (স্থানীয় সরকার বিভাগ)।
বিশ্লেষকদের মতে, সিটি কর্পোরেশনে উন্নীত হলে বগুড়া শহরের নাগরিক সেবার মান ও অবকাঠামোগত উন্নয়ন বহুগুণে বাড়বে। তবে এর জন্য স্থানীয় বাসিন্দাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

