বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি মামলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ (৫৪) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। যৌথবাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ ও রাজবাড়ী জেলা বিএনপির নেতা মশিউল আজম চুন্নুর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৭জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাজবাড়ী জেলা শহরের সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ একটি টহল দল ও বালিয়কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া বাদি হয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মশিউল আজম চুন্নুসহ তার দুই সহযোগী রুবেল ও কামরুজ্জামানকে আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

