বিএনপি নেতা সাধনকে গুলি করে হত্যা, শনাক্ত দুই শ্যুটার

বিশেষ সংবাদ

রাজধানীর বাড্ডায় গুলিতে নিহত গুলশান থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন হত্যাকাণ্ডে মামলা হয়েছে। ঘটনার পরদিন সোমবার (২৬ মে) সকালে নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলা নম্বর ৩৩।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশের পাশাপাশি র‍্যাবের একাধিক টিম।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট চার নম্বর রোডে দুজন ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়ে হেঁটে চলে যাচ্ছে। তাদের চেহারা শনাক্ত করা গেছে, এখন গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

পুলিশ জানায়, নিহত কামরুল আহসান সাধনের বাড়ি গুদারাঘাট এলাকায়। তিনি পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি স্থানীয়ভাবে তার প্রভাবও ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে গুদারাঘাট ৪ নম্বর রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে একটি চায়ের দোকানে বসে ছিলেন বিএনপি নেতা সাধন। তার সঙ্গে ছিলেন কাইয়ুমের ভাগ্নে কামরুল ও আরও কয়েকজন। হঠাৎ করে দুই যুবক মুখে মাস্ক পরে এসে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান সাধন। গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে ভয় তৈরি করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার বুকের ডান ও বাম পাশে, পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে।

বাড্ডা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। যেভাবে গুলি করে নিশ্চিত মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে গেছে, তাতে পেশাদার শ্যুটার জড়িত বলে ধারণা করা হচ্ছে। ফুটেজ দেখে প্রাথমিকভাবে শনাক্ত হওয়া দুজনকে ধরতে অভিযান চলছে।”

সাধনের পরিবার বলছে, রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে পুলিশ এখনই কিছু নিশ্চিত করেনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও তাঁর পরিবারের আর্থিক তথ্য জনসমক্ষে...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায় শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায়...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা...