ভোরবেলা হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ইউপি চেয়ারম্যান

ভোরবেলা হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।
ভোরবেলা হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ব্যাক্তি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী। ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন তিনি। মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে যশোরের বেনাপোল রেলসড়কের নাভারণ সৈয়দপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম জানান, ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী। তিনি রেললাইন ধরে হেঁটে বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে এলাকার লোকজন চেয়ারম্যানের দেহ পড়ে থাকা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, নাভারণ রেললাইন থেকে চেয়ারম্যান শাহজাহান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

