ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক চাপায় মো: আব্দুল গণি (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল গণি তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের রায়জান গ্রামের মৃত মো: লাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল গণি ঈদের বাজার করতে বাড়ি থেকে তারাকান্দায় এসেছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আব্দুল গণি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল গণিকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যুর বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওয়াজেদ আলী জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

