ময়মনসিংহের তারাকান্দায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহের তারাকান্দায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা সরকারি কলেজ রোড এলাকায় তারাকান্দা থানার (এসআই) রায়হানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ কেজি ১০ গ্রাম গাঁজাসহ মো: ফারুক আহম্মেদ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত ফারুক আহম্মেদ ফুলপুর পৌরসভার চরপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। এছাড়াও পারিবারিক আদালত আইনে সাজাপ্রাপ্ত আসামি খন্দকার মোজাম্মেল মিয়াকে আটক করা হয়। মোজাম্মেল উপজেলার মাঝিয়ালী এলাকার মো: খন্দকার খোকন মিয়ার ছেলে।

ময়মনসিংহের তারাকান্দায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটকের বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী জানান, আটককৃত আসামিদেরকে শনিবার (২০ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

