ময়মনসিংহের ত্রিশালে জমির গর্তে মিলল এক নারী ও দুই শিশুর মরদেহ

ময়মনসিংহের ত্রিশালে জমির গর্ত থেকে এক নারী ও ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহগুলো ক্ষত-বিক্ষত এবং হাতের আঙুল না থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে জমির গর্ত থেকে ৩টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় সপ্তাহ খানেক আগে ওই নারী ও শিশুদের হত্যা করা হয়েছে।

হত্যার পর মরদেহ ৩টি মাটিতে পুঁতে রাখা হয়। মঙ্গলবার সকালে ১টি শিয়াল গর্ত খুঁড়ে একটি শিশুর মরদেহ মাটির নিচ থেকে টেনে ওপরে বের করে আনে। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গর্ত খুঁড়ে এক নারী ও আরো একটি শিশুর মরদেহ উদ্ধার করেন।
তিনি আরও জানান, অন্য কোনো এলাকায় ৩ জনকে হত্যার পর রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের একটি নির্জন জায়গায় মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে রাখা হয়েছিলো। এখনো নিহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

