অন্বেষণ ডেস্ক :

ময়মনসিংহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিশেষ সংবাদ

ময়মনসিংহে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী আঞ্চলিক সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন তালদিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, হালুয়াঘাট উপজেলার ঘোষবেড়া এলাকার মো: আব্দুল লতিফের ছেলে (পিকআপ ভ্যানের চালক) মো: কামরুল ইসলাম (২২), একই উপজেলার সন্ধ্যাকুড়া এলাকার মো: উসন আলীর ছেলে মো: আব্দুল কাদির (৪০) এবং আকনপাড়া গ্রামের মো: রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হন। ফুলপুর থেকে ফায়ার সার্ভিস এবং তারাকান্দা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদির ও মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াজেদ আলী জানান, এ দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনাতে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মালতীনগর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার (আজ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার (আজ) বেলা...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে...