মাদারীপুরে নার্সকে হোটেলে নিয়ে ধর্ষণ, ক্লিনিক মালিক গ্রেফতার

বিশেষ সংবাদ

মাদারীপুরে নিজ ক্লিনিকের নার্সকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিবচর ইউনাইটেড হসপিটালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজ ক্লিনিক থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আপেল মাহমুদ শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চাঁনমিয়া শিকদারের ছেলে। এ ঘটনায় ভুক্তোভোগী নার্স মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদারীপরের শিবচর ইউনাইটেড হসপিটালে কর্মরত এক নার্সকে গত ২০২৪ সালের ২০ ডিসেম্বর ক্লিনিক থেকে কক্সবাজার নিয়ে যান ওই ক্লিনিকের মালিক আপেল মাহমুদ। সেখানে একটি হোটেলে নিয়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে ক্লিনিকসহ বিভিন্ন জায়গায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

এরপর বিয়ের জন্য চাপ দিতে থাকলে নানাভাবে টালবাহানা করে অভিযুক্ত আপেল মাহমুদ। পরে বাধ্য হয়ে ন্যায় বিচারের আশায় ক্লিনিকের মালিক আপেল মাহমুদকে একমাত্র আসামি করে মামলা নিতে আদালতের দ্বারস্থ হয় নির্যাতিত ওই নার্স। আদালতের নির্দেশে চলতি বছরের ৭ জানুয়ারি শিবচর থানায় ধর্ষণ মামলা নথিভুক্ত হয়। ওই মামলায় অভিযান চালিয়ে গতকাল রাতে নিজ ক্লিনিক থেকে আপেল মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।

শিবচর থানার অফিসার ইনাচর্জ (ওসি) রতন শেখ জানান, ভুক্তোভোগী নার্সের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবচর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেনুকা আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে আপেল মাহমুদকে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে আগেও শিশু ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও তাঁর পরিবারের আর্থিক তথ্য জনসমক্ষে...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায় শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায়...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা...