মানিকগঞ্জে আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জে আব্দুল্লাহ আল রজব নামের এক আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত লাল উদ্ধার করেছে থানান পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টার দিকে পৌর শহরের পোড়রা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সালেহা আক্তার মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী মো: আব্দুল্লাহ আল রজবের স্ত্রী। পারিবারিক জীবনে এই দম্পত্তির ২টি সন্তান রয়েছে।
জানা গেছে, এক নারী আইনজীবীর সাথে পরকীয়ার জের ধরে স্বামীর সাথে সালেহা আক্তারের কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলছিল। গত বুধবার আইনজীবী আব্দুল্লাহ আল রজব তার নিজ গ্রাম সাটুরিয়ায় উপজেলা নির্বাচনের ভোট প্রদান করতে যান। পরে এদিন তিনি আর বাড়ি ফিরেননি। এই নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে প্রচণ্ড ঝগড়া হয়। পরের দিনি সকালে বাড়ি ফিরলেও তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়।

ঝগড়ার আইনজীবীর স্ত্রী সালেহা আক্তার নিজ ঘরের দরজা আটকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে (৯৯৯) এ কল দিয়ে তার স্বামী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সালেহার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে সালেহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এসময় তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্নও দেখা যায়।
মানিকগঞ্জে আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে পারিবারিক কলহে তিনি আত্নহত্যা করতে পারেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

