মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

মানিকগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রী গর্ভবর্তী, প্রেমিক অস্বীকার করায় ছত্রীর আত্মহত্যা

বিশেষ সংবাদ

মানিকগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রের সাথে ৭ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে গর্ভবর্তী হওয়ার পরে প্রেমিক বিষয়টি অস্বীকার করলে ওই ছত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে রাত ৯টার দিকে কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসেন পুলিশ।

নিহত আফরোজা আক্তার উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের মো: আজগর আলীর মেয়ে। মৃত কিশোরী গড়পাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বাড়ির মো: মকুল মিয়ার ছেলে সাব্বির হোসেনের (১৯) সাথে প্রেমের সম্পর্ক ছিল আফরোজার। গেল ২ মাস আগে বাড়িতে রাতের বেলায় সাব্বির ও আফরোজাকে এক কক্ষে সন্দেহজনক ভাবে দেখতে পায় তার পরিবারের লোকজন। সে সময় মানসম্মানের ভয়ে কাউকে কিছু জানায়নি তার পরিবার।

২দিন আগে পার্শ্ববতী বাড়ির ৮ বছরের শিশুকে দিয়ে আফরোজা প্রেগনেন্সির টেস্ট কিট সাব্বিরের কাছে পাঠায়। এই বিষয়টি দেখতে পান পাশের বাড়ির এক গৃহবধু। সে এই বিষয়টি তার পরিবারের কাছে জানান।

তখন পরিবারের লোকজন আফরোজাকে জিজ্ঞেস করলে সে বলে সাব্বিরের সাথে তার ১ বছর ধরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আফরোজা ২ মাসের গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে কলেজ পড়ুয়া ছাত্র সাব্বির আফরোজার সাথে শারীরিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করলে হতাশাগ্রস্থ্য হয়ে আফরোজা আত্মহত্যা করে। আত্মহত্যার পর থেকে সাব্বির পলাতক রয়েছে।

মানিকগঞ্জে ৭ম শ্রেণির ছত্রীর আত্মহত্যার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিল হোসেন জানান, এই বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। আফরোজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি)...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা...

শেরপুর-ধুনটে বেকারত্ব দূর করতে আসিফ সিরাজ রব্বানীর বিশেষ উদ্যোগ

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার শিক্ষিত তরুণদের প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ইওর গেটওয়ে টু গ্লোবাল...

ঝিনাইদহে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের...

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত...