মানিকগঞ্জ সদরে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ সদরে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে মোছা: সবুরী বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত সবুরী বেগম ওই গ্রামের মৃত মো: নায়েব আলীর স্ত্রী। তিনি ছোট ছেলে মো: আব্দুর রহমানের সঙ্গে একই বাড়িতে বসবাবাস করতেন। অগ্নিকান্ডের সময় ছেলে আব্দুর রহমান বাড়িতে ছিলেন না।
প্রতিবেশীরা জানান, বৃদ্ধা সবুরী বেগম ৩ দিন যাবত অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ করে তার টিনের ঘরে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার ঘরে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে ওই বৃদ্ধা আর ঘরের ভেতর থেকে বের হতে পারেননি। পরে জাতীয় জরুরি সেবা- ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়।

মানিকগঞ্জ সদরে বসতবাড়িতে লাগা আগুন লাগার বিষয়ে সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পরে ঘরের ভিতর থেকে আগুনে পোড়া ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তবে আগুন লাগার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: লিটন ঢালী ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং পরিবারে সদস্যদের সান্ত্বনা দিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

