মায়ের সামনেই দেয়াল ধসে শিশুর মৃত্যু

রাজধানীর রামপুরায় মায়ের সামনেই রাস্তার পাশের একটি পুরাতন দেয়াল ধসে জিসান নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রামপুরা টিভি সেন্টার রোডের কুঞ্জবন এলাকায় এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিসান মাদারীপুরের কালকিনি উপজেলার চরাইকান্দি গ্রামের মিরাজ হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে রাজধানীর রামপুরার ওই এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন ওই পরিবারটি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে জিসান ও তার বোন দুই বছর বয়সী বোন ফাতেমা মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি হোটেলে নাস্তা আনতে যাচ্ছিলেন। ওই দুই ভাইবোন রাস্তা দিয়ে খেলতে খেলতে যাচ্ছিল। এসময় বাসা থেকে অদূরে রাস্তার পাশের একটি পুরাতন দেয়াল ভেঙে পড়ে। এতে চাপা পড়ে জিসান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: ফারুক জানান, নিহতের মরদেহমর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

