মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা নেই, রিট খারিজ করল হাইকোর্ট

বিশেষ সংবাদ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই। কারণ, তাকে শপথ না পড়ানোর আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিট খারিজের ফলে ইশরাকের শপথ নিতে আইনগত কোনো সমস্যা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অনুযায়ী, গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু দুই সপ্তাহের বেশি সময় পার হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ অনুষ্ঠান আয়োজন করেনি। উল্টো প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে—এমন অভিযোগ করে আসছেন তার সমর্থকরা।

ইশরাক সমর্থকরা এরই মধ্যে রাজধানীর যমুনা ভবন, মৎস্য ভবন ও নগর ভবনের সামনে টানা আট দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, শিগগিরই শপথ অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

এদিকে বুধবার (২১ মে) অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন জানান, শপথে যেতে তার কোনো বাধা নেই, তবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফেরাতে তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই দুই উপদেষ্টার পদত্যাগ ছাড়া সরকারকে নিরপেক্ষ বলা যায় না। আমাদের গণতান্ত্রিক আন্দোলন এই অন্যায়ের বিরুদ্ধেই।”

এখন হাইকোর্টের আদেশের পর অনেকেই আশা করছেন, দ্রুতই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং আন্দোলনের একটি বড় দাবির নিষ্পত্তি ঘটবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...