যশোরের বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

যশোরের বেনাপোলে কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৭ জুন) রাত ৯টার দিকে স্থানীয় রঘুনাথপুরের পেঁচড় বাওড় এলাকায় দুর্বৃত্তরা তার ওপর এই হামলা চালায়। পরে সহকর্মীরা রাফিউলকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করেন।
এ বিষয়ে রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাতে রাফিউল তার বন্ধু মো: সোহরাব হোসনকে নিয়ে ভ্যানে করে পেঁচড় বাওড় এলাকায় ঘুরতে যান।
এ সময় দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সুমন ভক্ত জানান, যশোরের বেনাপোলে কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর যখম করেছে দুর্বৃত্তরা।
বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। কারা তাকে কুপিয়ে জখম করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদ আসাতিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

