যশোরের মণিরামপুরে প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধার

যশোরের মণিরামপুরে একটি প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬) মার্চ মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের কুণ্ডুপাড়ায় মুরগির খামারে কাজ করতে গিয়ে মো: বাবুল হোসেন নামের একজন শ্রমিক কৃষ্ণমূর্তিটি খুঁজে পান। পরে সোমবার (১৮ মার্চ) সকালে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের কল্যাণ কুণ্ডুর পুত্র কংকন কুণ্ডু স্থানীয় মুক্তেশ্বরী নদীতে এক্সকাভেটর দিয়ে ১টি পুকুর খনন করেছেন। খনন করা সেই মাটি নিয়ে তিনি পাশেই ঘাসফড়িং অ্যাগ্রো নামের একটি মুরগির খামার করছেন। খামারে মাটি সমান করতে গিয়ে কৃষ্ণমূর্তিটির সন্ধান পান বাবুল হোসেন নামের একজন শ্রমিক।
বাবুল হোসেন বলেন, শুক্রবার (মার্চ) রাতে বৃষ্টি হওয়ার করণে মূর্তির ওপর থেকে মাটি সরে যায়। পরে শনিবার সকাল ১০টার দিকে খামারটিতে মাটি সমান করতে গিয়ে প্রথমে মূর্তিটির কালো হাত দেখতে পান। এরপর মাটি সরিয়ে মূর্তিটি বের করেন তিনি। পরে রবিবার (১৭ মার্চ) বিষয়টি যশোরের জেলা প্রশাসককে জানানো হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করেন।
যশোরের মণিরামপুরে একটি প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধারের বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী মাসুদ জানান, পুরনো আমলের কৃষ্ণমূর্তি উদ্ধারের বিষয়টি শুনেছি, যা উদ্ধার করে সরাসরি জেলা প্রশাসক মহোদয়ের নিকট জমা দেওয়া হয়েছে।
মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আলী হাসান জানান, কৃষ্ণমূর্তিটি কষ্টিপাথরের কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ মূর্তির প্রত্নতাত্ত্বিক ভ্যালু রয়েছে। জেলা প্রশাসক মূর্তিটিরর বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন। পরবর্তীতে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

