যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জিল্লুর রহমান শিমুল (৪২) গোবিলা গ্রামের মো: মোখলেছুর রহমানের ছেলে। তিনি উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। শিমুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাইমের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। পুলিশ বলছে, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা’র বিষয়ে যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, তারাবি নামাজের সময় জিল্লুর রহমান শিমুলকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান তিনি। এ ঘটনায় জড়িতদের আটকের পুলিশি অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

