যশোর সদরে ভাঙারির দোকানে ভয়াবহ আগুন, মালামাল পুড়ে ছাই

যশোর সদরে একটি ভাঙারির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জনা গেছে, সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মো: আব্দুস সালাম বাহাদুরপুরে যশোর-মাগুরা মহাসড়কের পাশে ওই ভাঙারির দোকানটি পরিচালনা করেন।
তার দোকানে পুরাতন কাগজসহ বিভিন্ন ধরনের ভাঙারি মালামাল মজুদ রাখা ছিলো। সকাল ১০টার দিকে হঠাৎ ওই দোকান আগুন লাগে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
যশোর সদরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের বিষয়ে যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরে জানানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

