রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩, নারী, শিশুসহ দগ্ধ অন্তত ৬০

বিশেষ সংবাদ

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ হয়েছেন।

এছাড়া ফ্লাইট লেফটেন্যান্টসহ আরও ৫ জন আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ চত্বরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ছবি : সংগৃহীত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনায় পড়ে। বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি একাই ছিলেন।

মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান জানান,‘কলেজ চত্বরে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে আমাদের একজন ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।’

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকেরা। ঘটনাস্থলে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,‘উত্তরার এই বিমান দুর্ঘটনা একটি হৃদয়বিদারক ঘটনা। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই চেষ্টাই হোক সবার।’ তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে এই দুর্যোগে সহযোগিতার আহ্বান জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

হাসিনা ব্যবস্থা দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি...

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো ছিল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দেশের মানুষ ভালো থাকায়ই বিএনপিকে দীর্ঘ সময় রাজনৈতিক ভোগান্তি পোহাতে হয়েছে।শুক্রবার...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

হাসিনা ব্যবস্থা দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট...

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো ছিল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দেশের মানুষ ভালো থাকায়ই বিএনপিকে...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই...