রাজধানীর শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর শাহজাদপুরে একটি ‘এটিএম’ বুথের নিরাপত্তাকর্মী মো: হাসান মাহমুদকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ এপ্রিল) ভোরে শাহজাদপুর মাইশা চৌধুরী টাওয়ারের ওই বুথে দায়িত্বরত অবস্থায় তাকে হত্যা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদপুর বাঁশতলা ক্যামব্রিয়ান স্কুলের সামনের ভবনটিতে এটিএম বুথে দায়িত্বরত ছিলেন নিহত হাসান। আজ ভোর ৫টায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্তরা ওই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটিএম বুথের টাকা চুরি করতে এসে বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই দুর্বৃত্তরা। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

রাজধানীর শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা’র বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম জানান, বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

