শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মাহফুজুর রহমান ওরফে বিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। শনিবার (০৩ মে) তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজুরের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাহফুজুর সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি ‘শুটার’ হিসেবে পরিচিত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব বলেন, মাহফুজুরের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে। অন্যান্য মামলার তথ্যও যাচাই করা হচ্ছে।
মাহফুজুরের গ্রেপ্তারের মধ্য দিয়ে সুব্রত বাইনের অপরাধ নেটওয়ার্কে আরেকটি বড় ধাক্কা বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

