রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরের ‘রাজাবাবু’ কোরবানির হাটের চমক

বিশেষ সংবাদ

আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে গরুর হাটে ইতিমধ্যে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বুড়িতলা গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের খামারে চোখ ধাঁধানো এক বিশাল আকৃতির গরু দর্শনার্থীদের নজর কাড়ছে। গরুটির নাম ‘রাজাবাবু’।

৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা ও ৭ ফুট ১০ ইঞ্চি লম্বা দেহের এই গরুর ওজন প্রায় ৮০০ কেজি। দাম হাঁকা হচ্ছে ৪ লাখ টাকা। তবে শুধু আকারেই নয়, এই গরুর লালন-পালন ও পরিচর্যার পেছনের গল্পটিও কম চমকপ্রদ নয়।

গরুর মালিক মোঃ আব্দুল কুদ্দুস জানান, তার ছেলে মোঃ আহসান হাবীব শখ করে গরুটিকে সন্তানের মতো করে লালন-পালন করেছেন। ছোটবেলা থেকেই ‘রাজাবাবু’ ছিল পরিবারের প্রিয় সদস্য। শুরু থেকেই কোনো প্রকার কৃত্রিম মোটাতাজাকরণ ইনজেকশন বা ফিড ব্যবহার না করে শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য দিয়েই বড় করা হয়েছে গরুটিকে।

তিনি জানান, গরুটিকে প্রতিদিন খাওয়ানো হয়েছে নিজ জমিতে উৎপাদিত ঘাস, খড়, গম ও ভুট্টা মিশিয়ে তৈরি বিশেষ খাবার। এতে গরুটি যেমন সুস্থ থেকেছে, তেমনি আকৃতিতেও হয়েছে চমকপ্রদ।

বিশেষ তথ্য হলো, রাজাবাবুর মা একবারে ৩২ লিটার দুধ দিতেন এবং রাজাবাবু মূলত হোলেস্টাইন ফ্রিজিয়ান জাতের উন্নত বাছুর। এই জাতের গরুর দুধ এবং মাংস—দুই ক্ষেত্রেই রয়েছে আলাদা কদর।

গরুটি এখন বিক্রির জন্য প্রস্তুত। এর খবরে আশপাশের এলাকা থেকে প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছেন রাজাবাবুকে। অনেকেই এর বিশালতা দেখে বিস্মিত হচ্ছেন।

গরুটির প্রতি এমন যত্ন ও ভালোবাসা দেখে অনেকেই বলছেন, এটা শুধু গরু নয়, যেন পরিবারেরই একজন সদস্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...