শেরপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব গ্রেফতার

বগুড়ার শেরপুরে রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় পৌর আওয়ামী লীগের ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ড (দশ মার্কেটের গলি) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিব শেরপুর পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। তিনি উপজেলার খন্দকারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পেশায় মোবাইল ব্যবসায়ী।

জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালান এবং বিএনপি কার্যালয়ে ভাঙচুর করেন। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সেই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “তদন্তে হাবিবের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

