শেরপুরে করতোয়া নদী রক্ষায় কঠোর পদক্ষেপ, ভেকু চালক কারাগারে

বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ভেকু চালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১১টায় উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে হাতেনাতে আটক হন গাড়িদহ ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে বিপ্লব প্রামাণিক।
জানা গেছে, শহরের গোশাইপাড়া এলাকার করতোয়া নদীর বৃন্দাবনপাড়া অংশ থেকে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল।

অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা পালিয়ে গেলেও বিপ্লব প্রামাণিককে আটক করা হয়। পরবর্তীতে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন এবং মাটি উত্তোলনে ব্যবহৃত ভেকু মেশিনের তিনটি ব্যাটারি বাজেয়াপ্ত করে শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, “করতোয়া নদী শেরপুরবাসীর প্রাণ। অবৈধ দখল ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। সরকার ঘোষিত নদী দখলমুক্ত কার্যক্রমের অংশ হিসেবে আমাদের অভিযান চলমান থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

