শেরপুরে কুপ্রস্তাব ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমান নগরে একটি মুরগির ফার্মে উত্যক্তকরণ ও হামলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
ফার্ম পরিচালনাকারী এক নারী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করা হচ্ছিল। এ ঘটনায় শুক্রবার (২৩ মে) তিনি শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোছা. হাবিবা বেগম (৩০) নামে ওই নারী রহমান নগরে মুরগির ফার্মে কাজ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী মো. পুটু মিয়া (৪৫) গত দুই মাসের বিভিন্ন সময় তার ফার্মে এসে উঁকি দিতেন এবং তাকে কুপ্রস্তাব দিতেন।
বিষয়টি তিনি তার স্বামী মো. শফিকুল ইসলামকে জানালে পুটু মিয়া ক্ষিপ্ত হয়ে তাদের দুজনকে মারধর করেন। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান না হওয়ায় শেষমেশ তিনি থানায় অভিযোগ করেন।
তবে অভিযুক্ত পুটু মিয়া বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেন, “আমার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি শুধু বলেছিলাম, হাবিবার স্বামী গাঁজা সেবন করে, এই কারণে তারা আমাকে মারধর করেছে। এরপর আমি নিজেই থানায় অভিযোগ করেছিলাম। এখন তারা উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, “ আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

