শেরপুরে খাদ্য নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণন আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা ১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ছোনকার মজুমদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, কেল্লাপোষীর সততা এগ্রো ফুড লিমিটেডকে ১ লাখ টাকা এবং সোনার মদিনা অটোরাইস মিলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহণ, সরবরাহ ও বিপণন আইন, ২০২৩ এর ৬ ও ৭ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক খান দণ্ড প্রদান করেন।

অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল হান্নান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

