শেরপুরে ঘুঘু পাখির শিকার বন্ধে এক হাজার টাকা জরিমানা, ফাঁদ ধ্বংস

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর পিসি ভাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন পাখি শিকারিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ঘুঘু পাখি শিকারের জন্য ব্যবহৃত একটি প্লাস্টিকের জাল জব্দ ও তাৎক্ষণিক ধ্বংস করা হয়। আজ (২৭ মে) সন্ধ্যা ছয়টায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, শফিকুল ইসলাম (৫০), মহিপুর গ্রামের বাসিন্দা, দীর্ঘদিন ধরে গাছের নিচে ফাঁদ পেতে পাখি শিকার করে আসছিলেন। স্থানীয় পরিবেশ প্রতিরক্ষা সংস্থা উপজেলা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিমের নেতৃত্বে স্থানীয় বন কর্মকর্তা, পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক আবু হানিফ উপস্থিত ছিলেন।
শফিকুল ইসলাম দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮(২) ধারায় তাকে এক হাজার টাকা জরিমানা করে। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদালতের কাছে জমা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, জনস্বার্থে বন্যপ্রাণী সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

