শেরপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ঠান্ডু গ্রেফতার

বগুড়ার শেরপুরে নাশকতা ও সহিংসতার মামলায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন ঠান্ডু’কে (৫২) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি শেরপুর পৌরশহরের উলিপুর পাড়ার বাসিন্দা। শনিবার (৩১ মে) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় থানায় মামলা করা হয়।
মামলাটি বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়ের করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, আটককৃত আনোয়ার হোসেন ঠান্ডুকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

